ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি Logo ঈদে গাজীপুর সিটিতে ১২ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা

পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৩৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক:
পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলা বা নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি একথা বলেন। র‌্যাব ডিজি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যানসহ যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেসব জায়গায় পর্যাপ্ত চেকপোস্ট, টহল এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এম খুরশীদ হোসেন জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার জন্য র‌্যাবের সুইমিং থাকবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য র‌্যাব সার্বক্ষণিক প্রস্তুত আছে। র‌্যাব ডিজি বলেন, সারা দেশে নববর্ষের অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোল রুম, স্টাইকিং রিজার্ভ, পেট্রোল, চেকপোস্ট থাকবে। যেকোনো হামলা মোকাবেলায় কমান্ডো টিম প্রস্তুত আছে। র‌্যাব গোয়েন্দা তথ্য এবং সাইবার মনিটরিং করছে জানিয়ে এলিট ফোর্সটির ডিজি বলেন, এসব তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে নববর্ষ ঘিরে কোনো ধরণের জঙ্গি হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা জঙ্গিদের যেকোনো ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত আছি।

পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

আপডেট সময় : ০৬:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩