ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ

নির্বাচন বর্জনের লক্ষ্যে জাবি সিনেটরের গণসংযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২৫৯ বার পঠিত

জাবি প্রতিনিধি :
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপি নেতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিএনপি সমর্থিত সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সাভার পৌর এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

লিফলেট বিতরণ কালে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, একদলীয় পাতানো নির্বাচনে জনমানুষের সমর্থন নেই। এটি নির্বাচনের নামে তামাশা। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে আগামী ৭ তারিখ ভোট বর্জনের মাধ্যমে এই সরকারকে লাল কার্ড দেখানোর আহ্বান জানাচ্ছি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, ভাসানী হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেনজির হোসেন, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা নাইমুল হাসান কৈশিক, শফিকুল ইসলাম, এম আর মুরাদ, জিসান, ফুয়াদ, রাজুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

নির্বাচন বর্জনের লক্ষ্যে জাবি সিনেটরের গণসংযোগ

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩