ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আরো দেড় শতাধিক আবেদন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে আরো দেড় শতাধিক বেসরকারি সংস্থা। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৬৬টি দেশীয় প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করেছে। তবে স্থানীয় পর্যবেক্ষকের সংখ্যা আগের বারের তুলনায় কম হওয়ায় আবারও নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। ২৪ সেপ্টেম্বর ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

নির্বাচন পর্যবেক্ষকরা কোনো একটি নির্বাচন শেষে প্রতিবেদন দেন যে সেই নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলো কিনা। অর্থাৎ একটি নির্বাচন গুণগতভাবে কতটা বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয়েছে, বিষয়টি নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনে উঠে আসে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, এবার তারা ১৫০টির বেশি আবেদন পেয়েছেন। এখন পর্যন্ত সব আবেদন একসঙ্গে করে তালিকা করা হয়নি। আগামী সপ্তাহে এ সংক্রান্ত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ শুরু করবে।

এর আগে গত ১৮ জানুয়ারি প্রথমবারের মতো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় ২১০টি সংস্থা আবেদন করে। এর মধ্যে গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি কোম্পানির তালিকা প্রকাশ করে সংস্থাটি। তাদের বিরুদ্ধে আপত্তি দাখিলের জন্য ৩১ আগস্ট সময় বেঁধে দেয় ইসি। এতে সংগঠন দুটির বিরুদ্ধে নাম নিয়ে আপত্তি ওঠে। ফলে কমিশন নিবন্ধিত হয়েছে ৬৬টি কোম্পানি।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আরো দেড় শতাধিক আবেদন

আপডেট সময় : ০১:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩