ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৩৬৪ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণার অভিযোগে রিপন খন্দকার (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোর রাতে সিরাজগঞ্জের বেলকুচি থানার কদমতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস খন্দকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দিবাগত সোয়া ১১টার দিকে অভিযোগকারী কে এম জিল্লুর হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এসে জানান যে, তার মা জাহানারা বেগম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। অজ্ঞাতনামা ব্যক্তি তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে নিজেকে নির্বাচন অফিসের লোক পরিচয় দিয়ে বলেন, তার মনোনয়নপত্রে কিছু ভুল আছে, সংশোধন করতে হবে। এজন্য কিছু টাকা লাগবে। তিনি সরল বিশ্বাসে প্রদত্ত বিকাশ নাম্বারে টাকা পাঠাতে গিয়ে হঠাৎ সন্দেহের বশবর্তী হয়ে বিবাদীর পরিচয় সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার এক পর্যায়ে বুঝতে পারেন তার সাথে প্রতারণা করছেন।

এই অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম পিপিএম-এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীবের নেতৃত্বে বড়াইগ্রাম থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলা পুলিশের সহায়তায় বেলকুচি থানা এলাকা হতে প্রতারণার ঘটনায় অভিযুক্ত রিপন খন্দকারকে গ্রেপ্তার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল ও ১ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় বড়াইগ্রাম থানার মামলা নং-৮, তারিখ:০৪/১২/২০২৩ খ্রি, ধারা-সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২২, ২৩, ২৪ রুজু করা হয়েছে।

নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩