ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

নিউজিল্যান্ড বিশ্বকাপ শুরু করলো রেকর্ড গড়া জয় দিয়ে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ০৮.০২.২০২৬ ।।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করে, যার জবাবে নিউজিল্যান্ড মাত্র ৫ উইকেট হারিয়ে এবং ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ১৭০ রানের বেশি লক্ষ্য তাড়া করে এর আগে কখনো জিততে পারেনি কিউইরা। আফগানিস্তানের বিপক্ষে সেই বাধা ভেঙেই ইতিহাস গড়ে স্যান্টনারের দল।
রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ইনিংসের শুরুতেই চাপে পড়ে আফগানরা। ওপেনার ইব্রাহিম জাদরান ১০ রান করে বিদায় নেন, এরপর রহমানুল্লাহ গুরবাজও ২৭ রান করে আউট হন। এরপর তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ ৭৯ রানের জুটি গড়ে ওঠে, যা আফগানিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। সেদিকুল্লাহ আতাল ২৪ বলে ২৯ রান করে আউট হলেও গুলবাদিন নাইব দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন। তিনি ৬৩ রান করে ইনিংস শেষ করেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন নেন ২টি উইকেট।
১৮৩ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন (১) ও রাচিন রবীন্দ্র (০)। তবে তৃতীয় উইকেটে টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস জুটি গড়ে ইনিংস সামাল দেন। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে আউট হন। অন্যদিকে সেইফার্ট দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে ৬৫ রান করে থামেন। মার্ক চ্যাপম্যান করেন ২৮ রান। শেষদিকে ড্যারেল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মিচেল ২৫ ও স্যান্টনার ১৭ রান করে অপরাজিত থাকেন।

ট্যাগস :

নিউজিল্যান্ড বিশ্বকাপ শুরু করলো রেকর্ড গড়া জয় দিয়ে

আপডেট সময় : ০৪:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬