ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

নানান আয়োজনে জাবিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৪০ বার পঠিত
ইউসূফ জামিল, জাবি প্রতিনিধি :
দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়।আনন্দ শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মো. আবু হাসান, আবাসিক হল সমূহের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অফিসার এবং কর্মচারীগণ।
উক্ত শোভাযাত্রায় ড. মোঃ নুরুল আলম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আজকে এখানে দাড়িয়ে কথা বলতে পারছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্য। দেশ স্বাধীন না হলে আমরা যারা কথা বলছি ও মুক্তবুদ্ধির চর্চা করছি সেটি কখনোই সম্ভব হতো না। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম ও সংগ্রাম করেছেন। তিনি জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। মাত্র নয় মাসে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। কিন্তু তিনি মাত্র সাড়ে তিন বছর দেশের জনগণের জন্য কাজ করতে পেরেছেন। এই অল্প সময়ে দেশের জন্য অনেক কিছু করেছেন, যা অন্য কারো পক্ষেই সম্ভব ছিলো না।
আনন্দ শোভাযাত্রা শেষে উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বিভিন্ন ইনস্টিটিউট, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ, আবাসিক হলের প্রভোস্ট, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এবং পেশাজীবী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এদিন সকালে শিশু কিশোরদের মধ্যে জাবি স্কুল ও কলেজে রচনা প্রতিযোগিতা এবং পুরাতন কলা ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে “বঙ্গবন্ধু : মানুষ যাঁর জীবনের আরাধনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম এবং মুখ্য আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও বাদ আছর জাতির পিতার আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়োয় দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদে দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

নানান আয়োজনে জাবিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন

আপডেট সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪