ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নানা বাধা-বিপত্তির মধ্যেই শেষ হলো ভোট গ্রহণ, ফলাফলের অপেক্ষায়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সহিংসতা, ভাঙচুর, কারচুপি, ভোটে বাধা দেওয়ার অভিযোগের মধ্যে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে অনেক নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণেরও খবর পাওয়া গেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ হয়। এক প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনে নির্বাচন বন্ধ রয়েছে।

নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ ১৬টি দল নির্বাচন বর্জন করছে। বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নির্বাচন ঠেকাতে হরতাল ডেকেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। বাস-ট্রেনে আগুনে ঘটেছে মানুষের প্রাণহানি।

এসব দলের বয়কটের মধ্য দিয়ে দেশের ২৯৯টি আসনে নির্বাচন শেষ হয়েছে। সকাল ৮টা থেকে দেশের ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টা পর্যন্ত। মোট ১৯৬৯ প্রার্থীর মধ্যে ৪৩৭ জন লড়ছেন স্বতন্ত্র হয়ে। দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৫৩২ জন।

ভোটগ্রহণ প্রসঙ্গে ইসি সচিব জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, বিকেল ৩টা পর্যন্ত সাতটি কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে কোন কেন্দ্র বাতিল করা হয়েছে তা তিনি জানাননি।

তিনি বলেন, এই সময়ে ঢাকা বিভাগে ২৫%, চট্টগ্রাম বিভাগে ২৭%, খুলনা বিভাগে ৩২%, সিলেট বিভাগে ২২%, ময়মনসিংহ বিভাগে ২৯%, রাজশাহী বিভাগে ২৬%, রংপুর বিভাগে ২৬% ভোট পড়েছে। এবং বরিশাল বিভাগে ৩১%।

এবার ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’র মাধ্যমে আসনভিত্তিক ভোটের তথ্য জানাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নানা বাধা-বিপত্তির মধ্যেই শেষ হলো ভোট গ্রহণ, ফলাফলের অপেক্ষায়

আপডেট সময় : ০৪:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪