ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

নাটোর-১ আসনে জাপার মনোনয়ন পেলেন ব্যরিস্টার আশিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৫৫০ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার আশিক হোসেন।
সোমবার (২৭ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
ব্যারিস্টার আশিক হোসেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মৃত আকবর হোসেনের ছেলে। বর্তমানে তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

ব্যারিস্টার আশিক হোসেন নাটোর-১ আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ মনোনয়ন বোর্ডের সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান। সেই সাথে লালপুর ও বাগাতিপাড়া জাতীয় পার্টির সকল নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়ে নির্বাচনী মাঠে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।

নাটোরের ৪টি আসনে জাপার মনোনয়ন পেয়েছেন: ৫৮ নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) মো. আশিক হোসেন; ৫৯ নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) ডা. মো. নুরুন্নবী মৃধা; ৬০ নাটোর-৩ (সিংড়া উপজেলা) আনিসুর রহমান; এবং ৬১ নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা) অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

নাটোর-১ আসনে জাপার মনোনয়ন পেলেন ব্যরিস্টার আশিক

আপডেট সময় : ০৭:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩