ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

নলছিটিতে পল্লী বিদ্যুৎ স্পৃষ্টে প্রান গেল মাদ্রাসা ছাত্রের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ১৮৭ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুৎ এর জোড়াতালি দেওয়া তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ সকালে নলছিটি উপজেলার সরমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরমহল কারিমিয়া মাদ্রাসার ছাত্র মো. তাহসিন খলিফা (০৯) পরীক্ষা শেষে নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে মোল্লা বাড়ী নামক স্থানে আসলে সড়কের পাশে পল্লী বিদ্যুৎ এর ঘুটির তার ছিড়ে সরাসরি তার গায়ে আছড়ে পরে। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সরমহল গ্রামের বাসিন্দা হানিফ ফরাজি জানান, ‘পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাদের অবহেলায় একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। এখানে তাদের বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে। আজকে সেই জোড়া দেওয়া তার খুলেই মাদ্রাসা ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
নিহত মো. তাহসিন খলিফা স্থানীয় সরমহল কারিমিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেনীর ছাত্র। তার বাবার নাম শাহ আলী খলিফা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুৎর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোন কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটিতে পল্লী বিদ্যুৎ স্পৃষ্টে প্রান গেল মাদ্রাসা ছাত্রের

আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩