ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটার, শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার, শাওমি মাল্টিফাংশনাল রাইস কুকার ৪ লিটার ও শাওমি ইলেকট্রিক কেটলি ২ লাইট। স্মার্ট প্রযুক্তি, প্রয়োজনীয় ফিচার ও সহজে ব্যবহারযোগ্য ডিজাইনের সমন্বয়ে তৈরি এই লাইনআপ প্রতিদিনের রান্নাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
শাওমি স্মার্ট এয়ার ফ্রায়ার ৬.৫ লিটারের সুবিশাল ধারণক্ষমতা রান্নায় বহুমুখী সুবিধা নিশ্চিত করেছে। এর উন্নত ৩৬০ ডিগ্রি কনভেকশন হিটিং সিস্টেম সমানভাবে গরম বাতাস ছড়িয়ে দিয়ে খাবার নাড়া দেওয়ার ঝামেলা ছাড়াই রান্না শেষ করে। পাশাপাশি, ডিভাইসটির ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আল্ট্রা-ভার্সেটাইল তাপমাত্রা এয়ার ফ্রাইং থেকে শুরু করে বেকিং, ফারমেন্টেশন, দই তৈরি, ডিফ্রস্টিং ও ফল শুকানোর মতো কাজ করতে সক্ষম। এছাড়াও, শাওমি হোম অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ্লায়েন্সটি নিয়ন্ত্রণ করতে পারবেন, ১০০টি ক্লাউড রেসিপি দেখতে পারবেন ও ২৪ ঘণ্টা পর্যন্ত রান্নার সময় আগে থেকে নির্ধারণ করে রাখতে পারবেন। এর ‘হাই-টেম্পারেচার ডিগ্রিজ ফিচার’ অতিরিক্ত চর্বি ও তেল ফিল্টার করতে সহায়তা করে। খাবার তৈরির প্রস্তুতি আরও সহজ করে তুলতে শাওমি স্মার্ট মাল্টিফাংশনাল রাইস কুকার একের ভিতর আট সুবিধা নিয়ে এসেছে। শাওমির এই স্মার্ট রাইস কুকারে মাধ্যমে শুধু ভাতই নয়, বরং প্রতিদিনের নানা ধরনের খাবারও সহজে ও সুবিধাজনকভাবে প্রস্তুত করা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা শাওমি হোম অ্যাপের মাধ্যমে রান্না নিয়ন্ত্রণ, রান্নার সময় নির্ধারণ ও ভাতের টেক্সচার পছন্দমতো বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর স্মার্ট টেম্পারেচার সেন্সর ভাত পুড়ে যাওয়া বা মাড় উপচে পড়া রোধ করতে সক্ষম। এছাড়াও, ডিভাইসটিতে ২৪ ঘণ্টার ডিলে টাইমার, ১২ ঘণ্টা খাবার গরম রাখার সুবিধা, নন-স্টিক ইন্টেরিয়র এবং সহজে পরিষ্কার করার জন্য আলাদা করা যায় এমন ঢাকনা ও স্টিম ভালভ রয়েছে।

ট্যাগস :

নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

আপডেট সময় : ০৫:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬