ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১২৩ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও একক নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন। বক্তব্যের শুরুতে তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এসব প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা করতে হবে। কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোমিন মিঞা। পরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

ট্যাগস :

নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান

আপডেট সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬