ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আক্রান্ত ২৯ জনের মধ্যে ২২ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৭ জনকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৫ জন এবং অন্যান্য বিভাগে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৯ জন রোগী। এর মধ্যে ৮১৮ জন ঢাকায় এবং ৫৪১ জন ঢাকার বাইরে রয়েছেন।

অন্যদিকে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকায় ৭০৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন স্থানে ৫১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯

আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩