ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

দীঘিনালায় যুবকের লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৬৬ বার পঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ  সকাল সাড়ে নয়টার দিকে জামতলী সড়কের পাশ থেকে রাহুল কর্মকার(৩৩) নামক এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার সুধীর মেম্বারপাড়া গ্রামের বাসিন্দা মৃত তপন কর্মকারের ছেলে।

স্থানীয়দের সূত্রে, আজ ভোরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত ব্যাক্তির মাথায় পিঠে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

এ সময় পাশ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান, ‘গত মঙ্গলবার দিবাগত রাত নয়টায় আমার দোকান থেকে খিলি পান কেনেন রাহুল কর্মকার। আমার সামনেই রাহুলের স্ত্রী বাড়ী যাওয়ার জন্য ফোন করেছিল। সে বাড়ী যাচ্ছে এ কথা বলে দোকান থেকে বেড়িয়ে যায়।’
এ বিষয়ে নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, ‘গতকাল রাত নটায় ফোনে কথা হয়েছিলো, সে বলেছে বাড়ী আসবে। পরে রাত বারোটা থেকে মোবাইল ফোন বন্ধ ছিলো। তাই আর যোগাযোগ করা সম্ভব হয়নি।’

নিহত ব্যক্তির ছোট ভাই জীবন কর্মকার জানান, ‘রাত বারোটা বেজে গেলে ভাই বাড়িতে না আসায় খোঁজ করতে থাকি। সকালে রাস্তার পাশে লাশ পড়ে রয়েছে বলে খবর পাই। খবর পেয়ে এসে শনাক্ত করি মৃত ব্যক্তি আমার ভাই। তিনি জানান, আমার ভাইকে হত্যা করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

দীঘিনালায় যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩