ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে ৩ জন আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৫৫ বার পঠিত

আলমগীর হোসেন আলম, কুমিল্লা ব্যুরো চীফ:
কুমিল্লার দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ মে) রাতে গৌরীপুর এলাকার ঈশাখা সিএনজি পাম্প এলাকার সততা আয়রন নামে ভাঙ্গারী ব্যবসায়ীর দোকান থেকে মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- মুরাদনগর উপজেলার শুসন্ডা গ্রামের অহিদ মিয়ার ছেলে নুর মোহাম্মদ(২০), তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জলিল সরকারের ছেলে জাহিদ সরকার(২৫) এবং সততা আয়রন দাউদকান্দি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল জলিল মাওলানার ছেলে সেলিম মিয়া(৩৪)। এদের বিরুদ্ধে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তালিকাভূক্ত ঠিকাদার মনির হোসেন সরকার দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু করেছেন।
মামলার বাদী মনির হোসেন সরকার জানান, ‘আমি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর তালিকাভূক্ত একজন ঠিকাদার। গৌরীপুর বালিকা বিদ্যালয় সংলগ্ন আমার গোডাউনে প্রহরীর চাকরী করতো নুর মোহাম্মদ। কয়েকমাস আগে সন্দেহমূলক আচরনের দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপরও প্রায় সময় গোডাউনের আশপাশে তাকে ঘুরাফেরা করতে দেখা যেত। গত ১২ মে আমার গোডাউনে থাকা ৯টি ট্রান্সমিটারের মধ্যে ২টি ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পাই এবং ভিতরের মালামাল নেই। পরে বিষয়টি গৌরীপুর ফাড়ির পুলিশকে জানাই।’
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বুধবার দুপুরে ইলিয়টগঞ্জ বাজার থেকে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সততা আয়রন নামের ভাঙ্গারী দোকান থেকে মালামাল উদ্ধার এবং আরো দুইজনকে আটক করা হয়। তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

দাউদকান্দিতে বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরির অভিযোগে ৩ জন আটক

আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩