ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ছেন শান্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২০৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদনে এসেছে এমন খবর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বেই খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

তবে শান্ত নাকি এরই মধ্যে বোর্ডকে জানিয়ে দিয়েছেন নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনুমোদন দিলেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন শান্ত।

ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সে অধিনায়কত্ব করতে প্রস্তুত নয়।

বিসিবির একজন পরিচালক নাকি শান্তকে অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। তবে সেটার সম্ভাবনা কম। কেননা জানা গেছে, শান্ত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। পরে তিনি তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়ার কথা ভাবেন।

সাম্প্রতিক সময়ে শান্তর নেতৃত্ব নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তার অনেক সিদ্ধান্তই আলোচনার খোরাক যোগাচ্ছে। সেইসঙ্গে ব্যাট হাতে ব্যর্থতা তো আছেই।

ট্যাগস :

তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়ছেন শান্ত

আপডেট সময় : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪