ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

ঢাকা থেকে ফিরেই শেফিল্ডকে জেতালেন হামজা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২৯৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ফিরেই মাঠে নামতে হলো হামজা চৌধুরীকে। বিমানের দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার আগে মাঠে নেমেই দলকে জেতাতে রেখেছেন দারুণ ভূমিকা। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার ৭২ ঘণ্টা পরই মাঠে নামতে হয়েছে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে। কভেন্ট্রির বিপক্ষে ৩ গোলদাতার তালিকায় হয়তো নাম নেই তার; কিন্তু ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন এবং অসাধারণ খেলেছেন তিনি। দ্য ইয়র্কশায়ার পোস্ট কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের রেটিং নির্ধারণ করেছে। যেখানে তারা হামজা চৌধুরীকে দিয়েছে ১০ এর মধ্যে ৯ রেটিং। অন্যদের ৭ এর বেশি রেটিং দিতে পারেনি তারা। ৮৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন হামজা চৌধুরী। তিনি খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে। প্রতিপক্ষের একের পর আক্রমণ ঠেকিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে মিডফিল্ডে বল তৈরি করে দেয়ার কাজটা বেশ নিখুঁতভাবেই করেছেন তিনি। যার ফলে দেখা গেছে, ১৯ মিনিটে গুস্তাভো হ্যামার ফ্রি-কিকে গোল করার পর তার সতীর্থরা অভিনন্দন জানাচ্ছেন হামজা চৌধুরীকেই।৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন টাইরেস ক্যাম্পবেল। ৬২তম মিনিটে ৩-০ ব্যবধান তৈরি করেন রিয়ান ব্রেউস্টার। ম্যাচের একেবারে শেষ প্রান্তে, ইনজুরি সময়ে (৯০+২ মিনিটে) জ্যাক রুডনি কভেন্ট্রির হয়ে একটি গোল শোধ করেন।কভেন্ট্রিকে হারিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শেফিল্ড ইউনাইটেড। ৩৯ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে তারা। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিডস ইউনাইটেড।

ট্যাগস :

ঢাকা থেকে ফিরেই শেফিল্ডকে জেতালেন হামজা

আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫