ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৩৩ বার পঠিত
এস এম নকিব নাছরুল্লাহ্ পিরোজপুর  প্রতিনিধি :
 ঢাকার শেরে বাংলা নগর থেকে অপহৃত আরিফ নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।  রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান পুলিশ শিশু উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মোল্লা (৫৫) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের  মৃত মোকসেদ আলী মোল্লার পুত্র।
উদ্ধারকৃত শিশু আরিফ (০৪) ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের পুত্র।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান, ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার ৪ দিন আগে অপহরনকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেয়। পরে ২৮ তারিখ বৃহস্পতিবার ঢাকার বাসা থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই শিশু আরিফের পরিবারের সদস্যরা আরিফকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করে। শনিবার রাতে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর উপজেলার কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশু দেখা গেছে। পরে অভিযান চালিয়ে আসামী রফিকুলকে আটক সহ শিশুকে উদ্ধার করা হয়। পরে বিষয়েটি শেরে বাংলা নগর থানার মাধ্যেমে শিশু আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শিশু আরিফকে সনাক্ত করে এবং পুলিশ আরিফের পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন আরো জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উক্ত ঘটনা শেরে  বাংলা নগর থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪