সংবাদ শিরোনাম :
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দুই যুগ আজ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৩৫২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
২০০০ সালের ১০ নভেম্বর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সাজানো হয়েছিলো নানান রঙের সাজে। টস করতে নামবেন দুই দলের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং সৌরভ গাঙ্গুলি। সেন্টার উইকেটে গেলেন, কয়েন নিক্ষেপ করলেন স্বাগতিক অধিনায়ক দুর্জয়। সে সঙ্গে তৈরি হয়ে গেলো নতুন এক ইতিহাস।
ক্রিকেটের সবচেয়ে কুলীন শ্রেণি টেস্টের আঙ্গিনায় জন্ম নিলো এক শিশু। ১০ম দেশ হিসেবে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। তখন থেকে হাঁটি হাঁটি পা পা করে সেই শিশুটি আজ ২৪ বছরের টগবগে যুবক। টেস্ট আঙ্গিনায় পথচলা শুরুর পর ২৪টি বছর পার করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টস করতে নামার সেই মাহেন্দ্রক্ষণ সৃষ্টি হয়েছিলো আজ থেকে ঠিক ২৪ বছর আগে।
















