ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত, নতুন অধিনায়ক কে হবেন?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৮৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণ নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তবে গত বছর ফেব্রুয়ারিতে তিনি তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার থেকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে টি-টোয়েন্টি নিয়ে। শান্তর ব্যাট হাতে নানা ব্যর্থতা এবং স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে খাপ খাচ্ছিল না কিছুতেই। সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান, তিনি কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না। কিন্তু বিসিবি তাকে ছাড়তে চায়নি। আসলে শান্তর নেতৃত্বে দল তো সাফল্যও পেয়েছে। এর মধ্যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে পড়েন শান্ত। টেস্ট আর ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। আলোচনায় মেহেদী হাসান মিরাজের নাম থাকলেও টি–টোয়েন্টি দলে তার জায়গাটাই নিয়মিত নয়। এছাড়া তাসকিন আহমেদের কথাও এসেছে অনেকবার। কিন্তু চোটপ্রবণ হওয়ায় এবং তিন ফরম্যাটেই খেলা তাসকিনকে আপাতত ভাবনার বাইরে রাখতে হচ্ছে। আর অধিনায়ক হিসেবে সবশেষ সিরিজে লিটনের সাফল্য আসলে বিকল্প ভাবনার পথও রুদ্ধ করে দিয়েছে।

ট্যাগস :

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত, নতুন অধিনায়ক কে হবেন?

আপডেট সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫