টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
- আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ৩২৫ বার পঠিত

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল ভোরে ন্থানীয় হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মৃধা বরিশাল জেলার বাইনপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি আউচপাড়া নৈমুদ্দিন মোল্যা রোড়ে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে নয়ন মৃধা গ্রামের বাড়ি বরিশাল থেকে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় পৌছে রাস্তা পার হয়ে বাসায় যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত ছিনতাইকারী তার গতিরোধ করে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে গুরতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।





















