ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৯০ বার পঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
চাঁদা দাবি ও টঙ্গী বিসিক শিল্প এলাকায় ত্রাস সৃষ্টির মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বলছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) মধ্য রাতে স্থানীয় মিরাশ পাড়া এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন সানি (৪৫) টঙ্গীর মিরাশপাড়া এলাকার মো: ওমর আলীর ছেলে। পুলিশ জানায়, গত ২৮ জুন দুপুরে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় সিসিটিভি ফুটেজে সনাক্ত আসামি ছিলেন তিনি। এই মামলায় সর্বমোট ১৯ আসামিকে আইনের আওতায় এনেছে পুলিশ এদিকে দুপুর ১টার দিকে গ্রেফতারকৃত বিএনপি নেতা বিল্লাল হোসেন সানিকে থানা থেকে আদালতে প্রেরণের সময় ভিডিও ধারন করতে গেলে পুলিশের সামনে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা চালায় তার অনুসারীরা। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দঃখ প্রকাশ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আসামীর ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে উপস্থিত নেতারা সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগস :

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬