ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

ঝালকাঠিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২৩৩ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ
‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে ঝালকাঠিতে। কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল সেন্টারের উদ্যোগে ঝালকাঠি সহ ১১টি উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় মেডিটেশনের অনুষ্ঠানিকতা।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৬ টায় সুগন্ধার তীরে পৌর মিনি পার্কে উৎসবমুখর পরিবেশে সমবেত হয়েছিলো শতাধীক ধ্যানী। এতে অংশ নেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিনীসহ নানা পেশার নানান বয়সী মানুষ। ঘন্টাব্যাপী ধ্যানীরা ধ্যানমগ্ন ছিলেন এবং নিজ নিজ প্রত্যয় ব্যক্ত করেন।
অংশগ্রহন কারীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মেডিটেশন চর্চার ভেতর দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমাদের দেশ একদিন রূপান্তরিত হয়ে উঠবে সুস্থ সবল কর্মদ্যোমী এক জাতিতে।’

সকাল ছয়টায় মেডিটেশন দিবসকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর প্রাণায়াম, উজ্জীবন, আলোচনা আর মেডিটেশনের মাধ্যমে শুধু স্বাস্থ্যখাতেই নয় মেডিটেশনের চর্চা শিক্ষা, নৈতিকতাসহ সর্বস্তরে ছড়িয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ধ্যানীরা।

ধ্যানীরা বলেন, ‘বাংলাদেশে দিন দিন বাড়ছে মেডিটেশনের জনপ্রিয়তা। দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বহুদিন ধরেই মেডিটেশনের ওপর গুরুত্বারোপ করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্যে বিদ্যমান চিকিৎসার পাশাপাশি প্রয়োজন মেডিটেশন। প্রেসক্রিপশনে এমন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি যোগ-মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভূক্ত করেছে। এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন দেশের চিকিৎসক মহল।’

প্রতিদিন ২০-৩০ মিনিট ধ্যানচর্চা হতে পারে প্রশান্ত ও সুস্থ জীবনের পথে একটি উল্লেখযোগ্য অনুঘটক। সাথে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, যোগ ব্যায়াম, শারীরিক পরিশ্রম, ভালো ঘুম, ইতিবাচক চিন্তা, হাসি ইত্যাদি যুক্ত হলে তো কথাই নেই। অসংক্রামক ব্যাধির দৌরাত্ম্য কমে যাবে। বেড়ে যাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, কর্মক্ষমতা ও প্রাণচাঞ্চল্য। ফলে সাশ্রয়ী হবে চিকিৎসা ব্যয়। যা ব্যক্তিজীবনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ফেলবে ইতিবাচক প্রভাব।

নিয়মিত মেডিটেশন চর্চাকারীরা বিশ্বাস করেন, মেডিটেশন চর্চার ভেতর দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী ছড়িয়ে দেয়া প্রয়োজন। এ চর্চা সর্বত্র ছড়িয়ে গেলেই আমাদের দেশ হয়ে রূপান্তরিত হয়ে উঠবে সুস্থ সবল কর্মদ্যোমী এক জাতিতে।

ঝালকাঠিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

আপডেট সময় : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩