ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

জাবিতে ২৬ মার্চের প্রীতিভোজ আয়োজন স্থগিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৪৮৬ বার পঠিত
ইউসূফ জামিল,  জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবছরের ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হলেও এ বছর পবিত্র রমজান মাস হওয়ায় আয়োজন স্হগিত করা হয়েছে। তবে, শিক্ষার্থীদের স্বার্থে তারিখ পরিবর্তন করে আবাসিক হলগুলোতে ২৫ এপ্রিল এই প্রীতিভোজের(ফিস্ট) ব্যবস্থা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বর এই বিশেষ দিনগুলোতে প্রতিটি হলে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রীতিভোজকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উদ্দীপনা কাজ করে। কিন্তু এ বছর স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ১৬ রমজান হ‌ওয়ায় বহুদিন ধরে চলে আসা এই রীতির ব্যাপ্তয় ঘটলো।
এ বিষয়ে প্রাধ্যক্ষ নাজমুল হাসান বলেন, রমজান মাসে আবাসিক হল গুলোর কর্মচারী কর্মকতাদের বিভিন্ন কাজ থাকে। আবার এই সময়ে অনেক শিক্ষার্থী ক্লাস -পরীক্ষা না থাকায় বাড়ি চলে গেছেন। তাই বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতির সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৫ এপ্রিল স্বাধীনতা দিবসের বিশেষ ভোজের আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতির সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

জাবিতে ২৬ মার্চের প্রীতিভোজ আয়োজন স্থগিত

আপডেট সময় : ০২:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪