ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাপান সফরের দ্বিতীয় দিনে বুধবার টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে সাক্ষাৎ করেন তারা। বৈঠকে পারস্পরিক দক্ষতা বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে।
এর আগে সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সফরকালীন আবাসস্থল আকাসাকা প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি; জাপান-বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) চেয়ারম্যান ফুমাইয়া কোকুবু; জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকো; জেট্রোর চেয়ারম্যান ও সিইও ইশিগুরো নোরিহিকো; জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
রাতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার দ্বিপাক্ষিক সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩