ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে কিনা এটা তাদের নিজস্ব ব্যপার : প্রেস সচিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২৭৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শুক্রবার।। ০৫.১২.২৫।।

আগামী নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট, তারা যদি ইলেকশন করতে চায়, সেটা তাদের ইচ্ছা।’

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর পার্টি। অবশ্য জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি। কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট, তারা যদি ইলেকশন করতে চায়, সেটা তাদের ইচ্ছা। তবে আমরা সবসময়ই বলবো, ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল।’

জাতীয় পার্টির কার্যকলাপ নিয়ে সমালোচনা করে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ হেন কোনো আকাম-কুকাম করে নাই, ওদের সাহায্য ছাড়া। ওদের সাহায্য ছিলো, নৈতিক সমর্থন ছিলো বলে আওয়ামী লীগ এসব আকাম-কুকাম করে পাড় পেয়ে গেছে। যখনই আওয়ামী লীগের কোনো ধরনের সাপোর্টের দরকার ছিলো, তখন জাতীয় পার্টি সামনে এসে দোসরের মতো দাড়িয়ে থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগ যখন ভয়ঙ্কর রকমের খুন করছিলো তখনও ওদের সাপোর্ট কমে নাই।’

ট্যাগস :

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে কিনা এটা তাদের নিজস্ব ব্যপার : প্রেস সচিব

আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫