জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে কিনা এটা তাদের নিজস্ব ব্যপার : প্রেস সচিব
- আপডেট সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২৭৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শুক্রবার।। ০৫.১২.২৫।।
আগামী নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট, তারা যদি ইলেকশন করতে চায়, সেটা তাদের ইচ্ছা।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির কার্যকলাপ নিয়ে সমালোচনা করে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ হেন কোনো আকাম-কুকাম করে নাই, ওদের সাহায্য ছাড়া। ওদের সাহায্য ছিলো, নৈতিক সমর্থন ছিলো বলে আওয়ামী লীগ এসব আকাম-কুকাম করে পাড় পেয়ে গেছে। যখনই আওয়ামী লীগের কোনো ধরনের সাপোর্টের দরকার ছিলো, তখন জাতীয় পার্টি সামনে এসে দোসরের মতো দাড়িয়ে থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগ যখন ভয়ঙ্কর রকমের খুন করছিলো তখনও ওদের সাপোর্ট কমে নাই।’






















