ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

ছুটিতে লিটন, নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন শান্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ছুটি চেয়েছেন এই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনের আবেদন মঞ্জুর করে এক মাসের ছুটি মঞ্জুর করে।

অন্যদিকে চোট পেয়েছেন তাইগার নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর সহ-অধিনায়ক লিটন ছুটিতে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। বিসিবির ক্রিকেট ব্যবস্থাপনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস জানান, লিটনের ছুটি মঞ্জুরের পর পরের দুই টেস্টের জন্য শান্তকেই অধিনায়ক করা হয়েছে।

লিটনের ছুটি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছেন। আমরা এক মাসের ছুটি দিয়েছি। পরের দুই টেস্ট খেলবেন না তিনি। পরিবারকে সময় দিতে চান তিনি। আমরা প্রথম টেস্ট খেলতে বলেছি। কিন্তু তিনি ছুটি চাইতে থাকেন। তাই ছুটি দিলাম।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর, সিলেটে। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, শুরু হবে ৬ ডিসেম্বর।

ছুটিতে লিটন, নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন শান্ত

আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩