চোখে সমস্যা নিয়ে বিশ্বকাপ খেলেছিলেন সাকিব!
- আপডেট সময় : ০৭:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইনজুরির কারণে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলতে পারেননি সাকিব। সাত ম্যাচে ২৬.৫৭ গড়ে মোট ১৮৬ রান করেন তিনি। তিনি নিজেই তার ব্যাটিং নিয়ে এতটাই হতাশ হয়েছিলেন যে সাকিব টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে আসেন এবং শৈশবের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সাথে আলাদা অনুশীলন করেন।
অবশেষে সাকিব জানালেন তার আসল সমস্যা কি ছিল!। রোববার ‘ক্রিকবাজ’-এর সাথে আলাপকালে সাকিব বলেন, ‘আসলে বিশ্বকাপে একটি বা দুটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টজুড়েই আমার এই সমস্যা ছিল (চোখের)।’
এক চোখ দিয়ে খেলতে ও ব্যাট করতে সমস্যা হয়? এমন প্রশ্নে শাকিব বলেন, ‘এটা তো হতেই পারে। বল সামলাতে আমাকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে।
চিকিৎসা বিজ্ঞান বলছে, মানসিক চাপের কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলে চোখের সমস্যা হতে পারে। স্ট্রেস হরমোন নিঃসরণ সরাসরি দৃষ্টিকে প্রভাবিত করতে পারে।
যদিও সাকিব নিশ্চিত নন, মানসিক চাপের কারণেই তার এমনটা হয়েছিল। তিনি বলেন, ‘যখন আমি ডাক্তারের কাছে যাই, আমার কর্নিয়া কিংবা রেটিনায় পানি ছিল। তারা আমাকে ড্রপ দেন এবং বলেন, যাতে স্ট্রেস কমাই। আমি জানি না এটাই কারণ কিনা। তবে আমি যখন আবার আমেরিকাতে (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, যখন কোনো স্ট্রেস ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ যেহেতু শেষ, স্বাভাবিকভাবেই স্ট্রেস কমে গেছে।
এই সমস্যা তার অধিনায়কত্বে প্রভাব ফেললেও সাকিব সেই অজুহাত দিতে চান না। তবে তিনি মনে করেন, যদি তাকে আরও আগে নেতৃত্ব দেওয়া হতো, তবে প্রস্তুত হয়ে যেতে পারতেন।




















