ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৩ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহিতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি (খারিজ), খাজনা আদায়সহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানে তার এই অবৈধ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিসের একটি কক্ষে নিজের টেবিলে বসা অবস্থায় এক সেবাগ্রহিতার কাছ থেকে টাকা নিচ্ছেন মফিজুল ইসলাম। টাকা নেওয়ার পর তিনি তা হাত দিয়ে গুনে নিজের পকেটে রেখে দেন।
স্থানীয়দের অভিযোগ, এই ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। জামবাড়িয়া ইউনিয়নের সেবাগ্রহিতা মো. আলিমুদ্দীন ক্ষোভ প্রকাশ করে জানান, তার একটি দলিলের নামজারির জন্য প্রথমে ৬ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে দুটি দলিলের কথা বললে ৯ হাজার টাকা দাবি করা হয়। কোনো উপায় না পেয়ে তিনি ৯ হাজার টাকা দিতে বাধ্য হন। এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি নিয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন জানান, বিষয়টি তারা প্রাথমিকভাবে তদন্ত করছেন। যেহেতু ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তাই সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬