ঘর পুড়ে যাওয়ায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন আয়নাল হোসেন শেখ
- আপডেট সময় : ০৯:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৯০ বার পঠিত

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কুশলা ইউনিয়নের সেনারগাতি গ্রামের দরিদ্র কাশেম মৃধার বসত ঘর পুড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
৩রা জুন সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে তাকে কিছু খাদ্য সামগ্রী ও শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে তুলে দেওয়া হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীজানুর রহমান বুলবুল তাজ, পৌর যুবলীগের সভাপতি জামাল শেখ, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান শেখ, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম দারিয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।




















