ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা

গাজীপুরে ব্যানার-পোস্টার অপসারণ করছে নির্বাচন কমিশন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৬৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার পোস্টার অপসারণ করছে নির্বাচন কমিশন। আজ শনিবার সকাল থেকে নগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় অপসারণের এ কার্যক্রম চালায় তারা।
গত ৮ এপ্রিল গণবিজ্ঞপ্তি দিয়ে নিজ উদ্যোগে প্রার্থীদের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট অপসারণ ও দেওয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু সময় পার হলেও অপসারণ না করায় মাঠে নেমেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কিন্তু সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। সরানোর নির্দেশ দিলেও অনেকে সরিয়েছে আবার অনেকেই সরায়নি। যারা নির্ধারিত তারিখের মধ্যে পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

গাজীপুরে ব্যানার-পোস্টার অপসারণ করছে নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৮:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩