ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ ৩০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহূর্তে কোনাবাড়ীর শ্রমিক কলোনির শফিক খানের বাড়ির পাশে এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- কমলা বেগম (৫৭), শফিক খান (৪২), কুদ্দুস মিয়া (৩৫) মোন্নাফ (১৭), তারেক (১৮), সোলায়মান (৮), মোতালেব (৪০), ফাতেমা (১০), রাব্বি (১২), শারমিন (৭), সুমন (৩৫), লালন (২০), মো. কুটি (৪০), লাদেন (২২), ফারজানা (১০), নার্গিস (২২), আরিফুল (৩২), তাইফা (৩), সাইদুল (২৬), তাওহীদ (৬), নাইম (১০), সাকিবুল (৭), নিরব (৯), নুরনবী (৮), সুফিয়া (৯) প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক খান নামের ওই ব্যক্তি বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর গ্যাস বের হতে থাকে। পরে তিনি সিলিন্ডারটি ঘরের বাইরে ফেলেন। সারি সারি ঘর থাকায় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে সিলিন্ডারে আগুন লাগে। এতে বিস্ফোরণ ঘটে এবং কমপক্ষে ২৯ জন অগ্নিদগ্ধ হন।

এদিকে, অবস্থা গুরুতর দেখে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি পাঠানো হয়।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ ৩০

আপডেট সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪