গবেষণায় জোর দিয়েছিলাম বলেই, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ:প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গবেষণায় জোর দিয়েছিলাম বলেই, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময়, রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে এবং আমরা দক্ষিণবঙ্গে দ্বিতীয়টি করতে চেয়েছিলাম। কিন্তু সেখানকার মাটি খুবই নরম। সেজন্য পাবনাতেই করার পরিকল্পনা চলছে। প্রথমটির সঙ্গে এটার কাজও যাতে শুরু করতে পারি, সে ব্যাপারে আলোচনা চলছে।
শেখ হাসিনা বলেন, অবৈধ শাসকদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু। বিএনপির আমলে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সংসদে বলেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ভালো না। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে, বিদেশি খাদ্য সহায়তা পাওয়া যায় না। কিন্তু বর্তমান সরকার তা পাল্টে দিয়েছে। গবেষণায় জোর দিয়েছিলাম বলেই, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের ব্যবস্থাও হাতে নেয়া হয়েছে।

























