ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে দুই মাস পর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে ২৯ মার্চ করোনায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে।

এদিকে করোনা শনাক্তকরণ আবারও বাড়তে শুরু করেছে। নতুন ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩০৬৬ পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তকরণের হার ৬.৪৩ শতাংশ। মহামারীর শুরু থেকে এই অব্দি মোট শনাক্তকরণের হার ১৩.২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জন। সুস্থ হওয়ার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।

এর আগে গতকাল সোমবার করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। ৬৬ দিন পর, ২ জুন করোনায় দুজন মারা যান।

গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩