ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

কেন মাঠে রেগে আগুন হলেন হামজা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৬৮৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সোমবার ই্ংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে বার্নলির মুখোমুখি হয়েছিল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে হামজা চৌধুরীর দল হেরে যায় ২-১ ব্যবধানে। এতে দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগে পদোন্নতি হয় বার্নলির। অর্থাৎ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে পারবে বার্নলি। অন্যদিকে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ হারায় শেফিল্ড। ইংলিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোাগিতায় যেতে হলে হামজাদের এখন প্লে-অফের চ্যাম্পিয়ন হতে হবে।বার্নলির মাঠ টার্ফ মুরে হতাশাজনক হারের পর বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হন হামজা। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অশোভন। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাগে-ক্ষোভে ফেটে পড়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা।কী ঘটেছিল সেখানে? বাংলাদেশী ফুটবলভক্তদের মনে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। যদিও ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানা যায়নি।ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ম্যাচ শেষে বার্নলির দর্শকরা আনন্দে টার্ফ মুরের পিচে নেমে আসেন। কিছু সমর্থক শেফিল্ডের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ওই সময় কিছু খেলোয়াড়কেও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায়। হামজা চৌধুরী স্কাই ক্যামেরায় উত্তেজনাপূর্ণ অবস্থায় ধরা পড়েন। ধারণা করা হচ্ছে, বার্নলির সিজে ইগান-রাইলি তাকে উসকে দিয়েছিলেন।হামজা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, তাতে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের। এক পর্যায়ে টেনে হামজাকে টানেলে ভেতর নিয়ে যাওয়া হয়। কিন্তু মনে হলো তারা যেন হঠাৎ গায়েব হয়ে গেল। শেষ দিকে ব্যাপারটা বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল, লোকজন এসে যা খুশি তাই করছিল।’সোমবার বার্নলির পক্ষে দুটি গোলই করেন জোশ ব্রাউনহিল। ২৮ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের উচ্ছ্বসিত করেন তিনি। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাউনহিল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি হামজারা।

ট্যাগস :

কেন মাঠে রেগে আগুন হলেন হামজা

আপডেট সময় : ০৩:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫