ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

কুলাউড়ায় দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের উদ্যোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১৭২ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
খড়খুটা পুড়িয়ে অবশেষে মৌলভীবাজারের কুলাউড়ায় দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কুলাউড়া শহরের বঙ্গবন্ধু উদ্যানে জেলা পরিষদের বাস্তবায়নে নবনির্মিত দৃষ্টিনন্দন এ শহীদ মিনার নির্মাণের কাজ অচিরেই শুরু করা হবে বলে জেলা পরিষদ সূত্রের বরাত দিয়ে জানা গেছে।
জানা যায়, কুলাউড়া পৌর শহরের আধুনিক ডাকবাংলোর প্রবেশমুখে প্রাচীনতম একটি শহীদ মিনার রয়েছে। শহীদ মিনারটি পুরাতন হয়ে যাওয়ায় বর্তমানে জরাজীর্ণ অবস্থায় মহান ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। মাঝে মধ্যে সংস্কার কাজ করে শহীদ দিবসসহ অন্যান্য অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে বৃহৎ আকারে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের দাবি উপেক্ষিত ছিল। অবশেষে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় কুলাউড়াবাসীর দীর্ঘদিনের উপেক্ষিত দাবি বাস্তবায়ন হচ্ছে।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান জানান, কুলাউড়ার শহীদ মিনার নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডার আহবান করে ঠিকাদার নিয়োগ, ড্রয়িং ও ডিজাইনের কাজ শেষ করা হয়েছে।
তিনি আরও জানান, শহরের বঙ্গবন্ধু উদ্যানে জেলার মধ্যে অন্যতম ও অত্যাধুনিক শহীদ মিনার নির্মাণ করা হবে। আগামী সপ্তাহের মধ্যে শহীদ মিনার নির্মাণকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন।

কুলাউড়ায় দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের উদ্যোগ

আপডেট সময় : ০৭:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩