ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

কুলাউড়ায় আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২০৩ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একটি বসতঘর। আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ফটিকগুলি গ্রামের মনি সিংহের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় খুকু সিংহ নামে একজন আহত হয়।
উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, এলাকার লোকজনের চেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় অন্যান্য ঘরগুলো রক্ষা পেয়েছে, নয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারতো।

কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার অংকুর রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুলাউড়ায় আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৫:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩