ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

কানাডা ফিরেই মাঠে নামলেন বাংলাদেশের শামিত সোম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৩০৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গেল ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল শামিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচে পায়ের জাদু দেখিয়ে বাংলাদেশি সমর্থকদের হৃদয় জিতেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। যদিও বাংলাদেশকে জেতাতে পারেননি তিনি। সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল শামিতের দল।

সিঙ্গাপুর ম্যাচের পর পরদিনই (১১ জুন) কানাডা ফিরে যান শামিত। দুইদিন বিরতি দিয়েই ফের মাঠে নামেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। গতকাল শনিবার (১৪ জুন) কানাডা প্রিমিয়ার লিগে ক্যাভালরি এফসির হয়ে খেলেন শামিত। ওয়ান্ডারার্সের বিপক্ষে শামিতকে শুরুর একাদশেই রাখেন কোচ টমি হুইলডন জুনিয়র। তবে ৬৮ মিনিটে বাংলাদেশি এই তারকাকে তুলে নেন তিনি। এই ম্যাচে অবশ্য জিততে পারেননি ক্যাভালরি। ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শামিতের দল।বর্তমানে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ক্যাভালরি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো।

ট্যাগস :

কানাডা ফিরেই মাঠে নামলেন বাংলাদেশের শামিত সোম

আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫