ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

কাউখালীতে যুবককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ২৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে পূর্ব বিরোধের জেরে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। পরিবারের স্বজনরা আহত যুবককে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবকের নাম মো. হাসিব বয়াতী (২৬)। সে কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. ইউনুচ বয়াতীর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, হাসিবের বাবা ইউনুস বয়াতীর সাথে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মহারাজের সাথে পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলে আসছিলো। বুধবার ইফতারির পূর্বেও দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ইফতারির সময় মহারাজ ও তার দুই ছেলেসহ ভাড়াটে সন্ত্রাসীরা হাসিবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বাড়ির কাছের মসজিদের বাগানে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। এসময় স্বজনরা গিয়ে হাসিবকে উদ্ধার করে পার্শবর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করে। খবরে পেয়ে রাজাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রুবাইয়া শারমিন জানান, শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশের সুরতহাল শেষে আজ সকালে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানায়।

কাউখালীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩