ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

কমলগঞ্জ শমশেরনগরে চারদিন যান চলাচল বন্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৩৫১ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার-শমশেরনগর চাতলা চেকপোস্ট সড়কের ৯ কিলোমিটারে চৈত্রঘাট বাজার এলাকায় ধলাই নদের ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করার জন্য ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ৪দিন এই সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ থেকে বলা হয়েছে। একই সাথে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃদাঃ) তাসনিয়া নাসির।
এর আগে গত ১৭ ডিসেম্বর বিকালে চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু ভেঙে যায়। এরপর সড়ক ও জনপথ বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে ২৯ ডিসেম্বর বিকালে ভারী যানবাহন ব্যতীত হাল্কা যান চলাচলের অনুমতি দেয়। ওইদিন বিকাল থেকে হালকা যান চলাচল শুরু হলেও সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যায় কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় সেতুটি ধসে পড়ে। এরপর সেতুর ওপর একটি অস্থায়ী বেইলী সেতু স্থাপন করে চলাচলের উপযোগী করা হয়। সম্প্রতী সময়ে সেতুতে কিছু সমস্যা দেখা দিলে ঈদের আগে মেরামতের সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ।
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃদাঃ) তাসনিয়া নাসির বলেন, ঈদের ছুটি সামনে রেখে সেতুটি পুনরায় মেরামত করা হবে। এজন্য ৪দিন মৌলভীবাজার-শমশেরনগর সড়কের চৈত্রঘাট সেতু দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। একই সাথে বিকল্প রাস্তায় চলাচলের জন্য বলা হয়েছে। আশা করছি কাজটি দ্রুত সময়ে শেষ করা যাবে। সকলের সহযোগিতায় ভালো ভাবে কাজ সুসম্পন্ন করার আশা ব্যক্ত করছি।

কমলগঞ্জ শমশেরনগরে চারদিন যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৬:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩