এক ইঞ্চি জমিও খালি না রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আপনাদের আহ্বান করছি, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। আপনারা প্রতিটি জমিতে আবাদ করুন।’ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাওয়া রেলওয়ে স্টেশন চত্বরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে বলেন, এক ইঞ্চি জমিও খালি না রাখার আহ্বান জানাচ্ছি। প্রতিটি জমিতে চাষাবাদ করুন।
তিনি আরও বলেন, ‘আমরা সারের দাম কমিয়েছি। ভর্তুকি দিয়েছি। যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে। কারো কোনো সমস্যা হলে আওয়ামী লীগ নেতারা তাদের পাশে দাঁড়ান। এভাবেই আমরা মানুষের উন্নয়ন করছি।
দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এদেশের মানুষের উন্নয়নে মনোযোগী ছিল না। ক্ষমতায় এসে শুধু আওয়ামী লীগই এদেশের মানুষের উন্নয়ন করেছে।’
তিনি বলেন, ‘কারও কাছে হাত পেতে নয়, কারও কাছে মাথা নিচু করে নয়, জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশে সবাই তার আদর্শে মাথা উঁচু করে বাঁচবো সবাই।’
এদেশে গরিব থাকবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা ভূমিহীনদের নিয়ে কাজ শুরু করেছিলেন। শেষ করতে পারেননি। আমরা সেটা নিয়ে কাজ করে চলেছি।’
আওয়ামী লীগ সরকারে থাকায় এদেশে নির্বাচন নিরপেক্ষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচনের কথা বলে আর আমাদের ক্ষমতা থেকে হটানোর কথা বলে, তারা কখনও অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় না। ভোট চুরির মাধ্যমেই তারা ক্ষমতায় এসেছিল।’
ইউনূসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এক ভদ্রলোক, বিশ্নখ্যাতিও পেয়েছিলেন তিনি। কিন্তু সামান্য একটা ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না বয়সের কারণে- সেটা বলার জন্য পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিলেন। তখন বলেছিলাম- নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু গড়বো। জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না। আমরা করে দেখিয়েছি।’






















