ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ইবিতে শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৫৪২ বার পঠিত

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ২টি প্রস্তাবের প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয়। আজ শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এ তথ্যটি জানা যায়।

জানা যায়, শাপলা ফোরাম কার্যনির্বাহী ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ-এর ব্যক্তিগত কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। এবং সভায় উপস্থিত সদস্যবৃন্দের স্বাক্ষর লিপিবদ্ধ আছে।

বিজ্ঞাপ্তি থেকে জানা যায়, ‘ক’ নামক প্রস্তাব ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি প্রসঙ্গে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির বিষয়ে একাডেমিক কাউন্সিল ইসলামী বিশ্ববিদ্যালয়-এ গৃহীত সিদ্ধান্তের বিপক্ষে কোন মতামত প্রদানের সুপারিশ করা হয় নি। ‘খ’ নামক প্রস্তাবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা অস্বাভাবিকভাবে সমাপ্তি এবং প্রশাসনের সাথে বিভিন্ন সময়ে মতবিনিময় সভার পর্যালোচনা প্রসঙ্গে বলা হয়েছে গত ১০/০২/২৪ তারিখ বিকাল ৩টায় কেন্দ্রীয় ভর্তি কমিটির যে সভাটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কোনরূপ আলোচনা করার সুযোগ না দিয়ে যে প্রক্রিয়ায় সভা সমাপ্তি ঘোষণা করা হয়েছে তাতে উপস্থিত সদস্যবৃন্দ অপমানবোধ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া গত ০৬/০২/২০২৪ তারিখ উপাচার্য মহোদয়ের কার্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ০৭/০২/২০২৪ তারিখ অনুষ্ঠিত শাপলা ফোরামের জরুরি সভার সিদ্ধান্ত (উপাচার্য মহোদয় বরাবর প্রেরিত হয়েছে) বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। উক্ত সময়ে প্রক্টরিয়াল বডির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল যার দ্বায় প্রক্টরিয়াল বডি এড়াতে পারে না। আলোচনান্তে গত ১০ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভার প্রক্রিয়ার বিষয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং গত ০৬/০২/২০২৪ তারিখ উপাচার্য মহোদয়ের কার্যালয়ে ঘটে যাওয়া বহিরাগত/অছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে (অর্থাৎ ১২/০২/২৪ তারিখ দুপুর ১টা পর্যন্ত) শান্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় এর প্রতিবাদে শাপলা ফোরামে নেতৃত্বে আগামী ১২/০২/২৪ তারিখ দুপুর ১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

ইবিতে শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা

আপডেট সময় : ০৭:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪