ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরো আসরে ম্যানসিটির মোকাবেলার আগে গেতাফের বিপক্ষে রিয়ালের জয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইয়ে নামার আগে জয় দিয়ে নিজেদের ঝালিয়ে নিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গতকাল লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ল পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের এই ছোট্ট জয়ে চলতি সপ্তাহের শেষ দিকে লা লিগার শিরোপা নিশ্চিত করতে হলে টেবিল টপার বার্সাকে কর্নেলায় অবশ্যই জয় পেতে হবে তাদের নগর প্রতিদ্বন্দ্বি এস্পানিওলের বিপক্ষে। ম্যাচের ৭০ মিনিটে গতকাল রিয়ালের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। দূর থেকে ডিফ্লেক্টেট শটে গোল করেন তিনি।

গতকালের এই জয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে ছাড়িয়ে রিয়াল মাদিএখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তবে তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখনো ১১ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে নিজ দলের মূল খেলোয়াড়দের সতেজ রাখতে রোটেশন পদ্ধতি অবলম্বন করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কারণ এর পরেই তাদেল লড়তে হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে। প্রতিপক্ষ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টোর সিটি। গত মঙ্গলবার মাদ্রিদে অনুষ্ঠিত প্রথম লেগে ক্লাবটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

গতকালের ম্যাচে প্রথম লেগে খেলা একাদশের মাত্র তিনজন খেলোয়াড়কে মাঠে নামিয়েছিলেন আনচেলত্তি। এরা হলেন গোল রক্ষক থিবো কোর্তোয়া, এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ফেডে ভালভার্দে।

ম্যাচের শেষ পর্যায়ে এসে হুয়ান ইগলেসিয়াসের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে ব্যাথা অনুভব করায় মাঠ ছাড়তে হয় কামাভিঙ্গাকে। ওই ব্যাথা সারতে অবশ্য বেশী সময় লাগবেনা বলে জানিয়েছেন আনচেলত্তি।

তিনি সাংবাদিকদের বলেন,  তিনি হাঁটুতে সামান্য চোট পেয়েছেন মাত্র, এর বেশী কিছু নয়। এটি বড় কিছু নয় এবং অচিরেই সেরে যাবে। আমার মনে হয় সোমবার থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন। তার কোন সমস্যা হবে না।

কামাভিঙ্গার হাঁটু স্থিতিশীল আছে উল্লেখ করে রিয়াল কোচ আরো বলেন, এই মুহুর্তে সে কিছুটা আহত হয়েছে। তবে গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে স্থিতিশীলতা। যার শতভাগ তার আছে।

ইউরো আসরে ম্যানসিটির মোকাবেলার আগে গেতাফের বিপক্ষে রিয়ালের জয়

আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩