ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার

আবারও বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের ২৯ বিজিপি সদস্য

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

মিয়ানমারের অভ্যন্তরে স্বাধীনতার পক্ষের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের কারণে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ২৯ জন সদস্য আবার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সোমবার (১১ মার্চ) তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৯ বিজিপি সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের আশারতলী এলাকার নুরুল আলম কোম্পানির লেবু বাগানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। পরে তাদের ও তাদের কাছে থাকা অস্ত্র নিজেদের হেফাজতে নেয় ১১-বিজিবির সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশে আশ্রয় নেওয়া এ বিজিপি সদস্যদের প্রাথমিকভাবে ওই লেবু বাগাবেই রাখা হয়েছে। পরবর্তীতে তাদের কোথায় রাখা হবে এ বিষয়ে বিকেলে জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের বারের মতো তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিয়ানমারের রাখাইনে সংঘর্ষ শুরু হলে গোলাগুলি শুরু হলে বিজিপির মোট ৩৩০ সদস্য আত্মসমর্পণ করে অস্ত্র সমর্পণ করে টেকনাফের হোয়াইকং ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের মধ্যে আহতদের বিজিবির অধীনে চিকিৎসা দেয়া হয়। পরে দুই দেশের মধ্যে আলোচনা শেষে ১৫ ফেব্রুয়ারি তাদের নিজ দেশে পাঠানো হয়।

আবারও বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের ২৯ বিজিপি সদস্য

আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪