ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

আখাউড়ায় বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৪৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বাবার ওপর অভিমান করে তানজিবুল ইসলাম খাদেম (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তানজিবুল ইসলাম খাদেম দূর্গাপুর গ্রামের আরিফুর রহমান খাদেমের ছেলে। স্থানীয়রা জানায়, ঠিকমতো লেখাপড়া না করা ও লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তানজিবুল ইসলামকে তার বাবা বকা দেয়। এতে সে অভিমান করে সকাল সাড়ে ৭টার দিকে বসতঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পড়াশোনা না করা ও অমনোযোগী হওয়ায় তার বাবা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে আত্মহননের পথ বেছে নেয়। আজ দুপুরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আখাউড়ায় বাবার ওপর অভিমান করে ছেলের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩