ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান Logo রাস্তা বন্ধে অবরুদ্ধ ১০ পরিবার, ছাদ বেয়ে চলাচল—গাজীপুরে চাঁদা দাবির অভিযোগ Logo ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক Logo এই ‘ইতিহাস’ কাজী হায়াতের নয়, সমালোচনার জবাবে কাজী মারুফের বক্তব্য Logo চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি Logo শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষু আটক Logo দেশে এখন ডিজেলের মজুত ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন: ডা. জাহেদ উর রহমান Logo রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা Logo যুক্তরাষ্ট্রের অনুমতিতে মাদুরোর আইনি লড়াই চালাতে পারবে ভেনেজুয়েলা সরকার

আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৮ এপ্রিল ২০২৬ ।।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাইয়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী হকি দল। এরই মধ্যে মূল পর্বে খেলার যোগ্যতা নিশ্চিত করা লাল-সবুজের প্রতিনিধিরা এবার উঠেছে ফাইনালেও। মঙ্গলবার (২৮ এপ্রিল) সেমিফাইনালে আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। অষ্টম মিনিটে ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন আইরিন রিয়া। তবে চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান সিঙ্গাপুরের চিয়া। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে। ম্যাচের শেষ দিকে আক্রমণের তীব্রতা বাড়ায় বাংলাদেশের মেয়েরা। ৫৭ ও ৫৮তম মিনিটে টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আইরিন রিয়া। তার দুর্দান্ত নৈপুণ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দুই মিনিটে সিঙ্গাপুর চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ আর কোনো গোল হতে দেয়নি। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ নারী হকি দল। হ্যাটট্রিক করা আইরিন রিয়া ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।

ট্যাগস :

আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬