ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

আইপিএল রেখে হঠাৎ দেশে ফিরলেন রাবাদা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২৬১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আইপিএলের মাঝপথে হুট করে দল ছেড়ে দক্ষিণ আফ্রিকার ফিরলেন তারকা পেসার কাগিসো রাবাদা। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন তিনি। এবারের আইপিএলের নিলামে এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স দল। গুজরাট ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়, ‘গুজরাট টাইটান্সের প্রথম দুটি ম্যাচে খেলা কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গেছেন।’ এক্ষেত্রে তিনি কবে মাঠে ফিরবেন বা দলের সঙ্গে যোগ দেবেন, বা কী ধরণেই ব্যক্তিগত সমস্যা; সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। বুধবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগেই গুজরাটের অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন যে, রাবাদা ব্যক্তিগত কারণে বেঙ্গালুরুর বিরুদ্ধে একাদশে থাকছেন না।এদিকে রাবাদার পরিবর্তে আরশাদ খানকে শেষ মূহূর্তে দলে নেওয়া হয়েছিল। তিনি বিরাট কোহলিকে আউটও করেছিলেন। রাবাদা যদি দ্রুত দলের সঙ্গে যোগ দিতে না পারেন, সেক্ষেত্রে তার পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে আরেক প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজিকে।কোয়েটজিকে নিলামে ২.৪ কোটি রুপিতে দলে নেয় গুজরাট। এছাও তাদের কাছে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতও রয়েছেন।

ট্যাগস :

আইপিএল রেখে হঠাৎ দেশে ফিরলেন রাবাদা

আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫