ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পঠিত

হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল সুনিশ্চিত করতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান নিশ্চিত করা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোট ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি ও বাব এল-মানদেবে ‘অবাধ নৌচলাচল নিশ্চিত করার অপরিহার্যতার’ ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী বারোট প্রস্তাব করেন, ইউরোপ ও এশিয়ার স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য এই প্রণালিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভারতের উচিত ফ্রান্সের সঙ্গে মিলে কাজ করা। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, বৈঠককালে বারোট ও জয়শঙ্কর আন্তর্জাতিক আইনের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি কার্যকরী ও সংস্কারকৃত বহুপাক্ষিক ব্যবস্থার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

ট্যাগস :

অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স

আপডেট সময় : ০২:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬