ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িতে গলিত লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৬৯ বার পঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের এক মোটরসাইকেল চালকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জুন) রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগপাড়া এলাকার একটি পাহাড়ি ঝোঁপ থেকে গলিত মরদেহটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

স্থানীয়দের সূত্রে, নিহত ওমর ফারুক (২১) গত ৪ দিন যাবৎ নিখোঁজ ছিলো। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলো সে। তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মোল্লাবাজার এলাকার স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে।

নিহতের মামা জানান, বুধবার (৩১ জুন) বিকেলের দিকে দুইজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর তিনি আর বাড়ি ফেরেননি। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।

তাকে হত্যা করা হয়েছে দাবি করে তিনি এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খাগড়াছড়িতে গলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩