ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের চিড়া-দধি-দন্ড উৎসব পালন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ২৩২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি:
প্রভুর কৃপা লাভের আশায় ভারতের পানিহাটি বটবৃক্ষ তলায় প্রতিবছর হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা চিড়া দধি দন্ড উৎসব পালন করে থাকেন। এই উৎসবের আদলে আজ সকালে শেরপুরের নালিতাবাড়ীতে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী গোপাল জিউর মন্দিরে চিরা দধি দন্ড উৎসব উদযাপিত হয়েছে।

জানা গেছে, ভারতের ওই জায়গায় শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কাছে প্রভু নিত্যানন্দের আগমন ঘটে। তখনকার সময়ে প্রভুর নির্দেশে সনাতন ধর্মীয় ভক্তরা কৃপা লাভের আশায় চিড়া দধি ভোজন শুরু করেন। তখন ছিল জৈষ্ঠ্য মাস। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মের ভক্তরা প্রতি বছর জৈষ্ঠ্য মাসে এই দন্ড উৎসব পালন করে থাকেন।

এ উৎসব উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার সনাতন ধর্মীয় ভক্তরা ২রা মে শুক্রবার সকালে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে সমাগত হয়। পরে ভোগাই নদীর ঘাটে গোসল শেষে মন্দিরে এসে ভক্তরা কৃপা লাভের আশায় প্রভুকে ভক্তি করে চিড়া দধি ভোজন করেন। এছাড়াও মন্দির প্রাঙ্গনে কীর্তন হয়।

এ সময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাযর্ (পিপিএম) এর সম্পাদনায় ধমীয় বই তার পিতামাতার শান্তি কামনায় বিতরণ করা হয়। পূজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী উপজেলার সভাপতি অরুন চন্দ্র সরকারের নেতৃত্বে এই উৎসবটি পালিত হয়।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শ্রীশ্রী গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীনবন্ধু ঘোষসহ অসংখ্য ভক্তবৃন্দ।

শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের চিড়া-দধি-দন্ড উৎসব পালন

আপডেট সময় : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩